• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয়, সিরিজ জিতলো বাংলাদেশ

admin
আপডেটঃ : শুক্রবার, ১৬ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ উত্তরের জেলা রাজশাহীবাসী মাতলো ক্রিকেট উৎসবে। সেই উৎসবকে আরও বেশি রঙ দিয়েছেন বাংলাদেশ ইমার্জিং দলের ক্রিকেটাররা। সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।

শুক্রবার (১৬ মে) সিরিজ নির্ধারণী ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৩৪ রানে পরাজিত করে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ইমার্জিং দল। তবে শুরুটা আশানুরূপ হয়নি। ওপেনার রিজওয়ান রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। একটা পর্যায়ে মাত্র ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা।

দলের এমন কঠিন মুহূর্তে হাল ধরেন মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসান। এই দুই তরুণ তুর্কি অষ্টম উইকেট জুটিতে যোগ করেন মহামূল্যবান ৮৪ রান। রাকিবুল ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং রাব্বি থামেন ব্যাক্তিগত ৫৮ রানে । তাদের এই জুটির ওপর ভর করেই বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ২২৫ রানের সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয়।

২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলও শুরুতেই হোঁচট খায়। বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিজালে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। বল হাতেও আলো ছড়ান রাকিবুল হাসান। তিনি একাই তুলে নেন প্রতিপক্ষের চারটি উইকেট। তাকে যোগ্য সঙ্গ দেন মাহফুজুর রহমান রাব্বি এবং ওয়াসি সিদ্দিকী, দুজনেই দুটি করে উইকেট শিকার করেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে তায়ান ভ্যান ভুরেন সর্বোচ্চ ৪০ রান করলেও দলের হার এড়াতে পারেননি। শেষ পর্যন্ত ১৯১ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ফলে ৩৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ইমার্জিং দল এবং নিশ্চিত করে সিরিজ জয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ