• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

শেখ হাসিনাকে ৮ মে দুদকের তলব

admin
আপডেটঃ : বুধবার, ৭ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। বুধবার (০৭ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

সংস্থাটির উপ পরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ধানমন্ডির সুধাসদনের ঠিকানায় পাঠানো হয়েছে।

ইতোমধ্যে দুদকের মামলায় গ্রেফতারি পরোয়ানার এই আসামি জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবে বলে জানিয়েছেন দুদক সংশ্লিষ্টরা। এ সময় ক্ষমতায় থাকাকালে গত ১৫ বছর বিমানবন্দর উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে তাকে তলব করা হয়েছে বলেও জানানো হয়।

এর আগে, জানুয়ারিতে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি উন্নয়ন প্রকল্পের প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এতে লুটপাটের অন্যতম হোতা হিসেবে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমানসহ ১৯ জনকে আসামি করা হয়।

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ