• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের গেটে তালা

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ কয়েকটি দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর পূবালী চত্বর থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল শিক্ষা বোর্ডের প্রধান ফটকে এসে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন দেখা গেছে।

এ সময় তাদেরকে ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে তারা শিক্ষা বোর্ডের মূল ভবনের গেটে তালা লাগিয়ে দেন।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মো. সালেহ উদ্দিন বলেন, ‘মাইলস্টোনের বিমান বিধ্বস্তে আহত ও নিহত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা আজকের মধ্যেই প্রকাশ করতে হবে। দুর্ঘটনা সম্পর্কে শিক্ষার্থীদের অজ্ঞাত রেখে শিক্ষা মন্ত্রণালয় রাত ৩টার সময় হঠাৎ করে নোটিশ জারি করেছে, যা দায়িত্বহীনতার পরিচয় বহন করে। এজন্য তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চাই আমরা।’

প্রায় দেড় ঘণ্টা পর বেলা ১টায় শিক্ষা বোর্ডের মূল ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা। এর আগে ফটকে তালা থাকায় সেবা নিতে আসা অভিভাবক ও শিক্ষার্থীদের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে।

কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শামসুল আলম বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের মৌখিকভাবে তাদের দাবিগুলো জানিয়েছে। আমরা তাদের আশ্বস্ত করেছি। আমরাও ঊর্ধ্বতনদের কাছে দাবিগুলো উপস্থাপন করব।’

শিক্ষার্থীদের দাবিগুলো হল- শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, শিক্ষা সচিবকে তার দায়িত্ব থেকে সরে যেতে হবে, মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, যারা আহত হয়েছেন তাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নিহত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ