• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

লঙ্কানদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

admin
আপডেটঃ : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে-বলে একেবারেই খুঁজে পাওয়া গেল না বাংলাদেশকে। আবুধাবিতে আজ ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৩৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল লিটন দাসের দল। জবাবে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় লঙ্কানরা।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ তামিম, পারভেজ ইমন ও তাওহিদ হৃদয় এক অঙ্ক ছাড়াতে পারেননি। লিটন কিছুটা লড়াই করলেও (২৬ বলে ২৮) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষদিকে জাকের আলি (৪১*) ও শামীম পাটোয়ারির (৪২*) অপরাজিত জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান তোলে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ২ উইকেট।

জবাবে শুরুতেই কুশল মেন্ডিসকে হারালেও বড় সমস্যা হয়নি লঙ্কানদের। পাথুম নিশাঙ্কা করেন ৩৪ বলে ৫০ রান। তার সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে যান কামিল মিশারা। পরের দিকে কুশল পেরেরা ও দাসুন শানাকা দ্রুত ফিরলেও মিশারার দৃঢ়তায় অনায়াসেই জয় পায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন শেখ মেহেদী হাসান, একটি করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। এই জয়ে নেট রানরেটও বাড়িয়ে নিয়েছে শ্রীলঙ্কা (+২.৫৯৫)। দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের নেট রানরেট এখন –০.৬৫০।

সোমবার হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতলে মঙ্গলবারের আফগানিস্তান ম্যাচটি নকআউট হয়ে যাবে বাংলাদেশের জন্য। হারলেই সুপার ফোরের আগেই দেশে ফিরতে হবে বাংলাদেশকে। আর জিতলেও অবশ্য শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ