• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল হওয়া রুনা গ্রেপ্তার আটকের তিন ঘণ্টা পর রাহুল-প্রিয়াঙ্কাকে ছাড়ল পুলিশ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

র‍্যাব পরিচয়ে বাসে ডাকাতি করতে গিয়ে আটক ৫

admin
আপডেটঃ : বুধবার, ৭ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি করার সময় জনতার সহায়তায় ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটকৃত ডাকাতরা হচ্ছে মোঃ রুবেল (৫০), আরিফ (৩৫), শরিফুল ইসলাম (৪২), উৎপল দেবনাথ (৩৮) ও দুলু মিয়া (৩৯)। বুধবার (৭ মে) দুপুরে কেরানীগঞ্জ সার্কেল ও ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম কেরানীগঞ্জ মডেল থানায় কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্যটি জানান।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, গতকাল সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে ছেড়ে আসা নবাবগঞ্জগামী নবকলি পরিবহনের একটি যাত্রীবাহী বাস রোহিতপুর ইউনিয়নের তুলসীখালী ব্রিজের কাছাকাছি রাস্তায় আসলে র‍্যাব পরিচয়ে উক্ত ডাকাত দল বাসটি থামিয়ে ফেলে। এ সময় ডাকাতরা বাসের ভিতর প্রবেশ করে যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে সুমন সরকার নামে এক যাত্রীকে মারধর করে বাস থেকে নামাতে থাকে। এতে সুমন সরকারের সাথে থাকা অন্তর পাল ওরফে প্রার্থ নামে ওর এক যাত্রী তার কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

এই ডাকাতির খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডালুর নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উক্ত ৫ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে ডাকাতের গাড়ির চালক মোঃ আবুল কালাম পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে হাইস মাইক্রোবাস, দুইটি ওয়াকিটকি, দুইটি র‍্যাবের জ্যাকেট, একটি হ্যান্ডকাপ, একটি লেজার লাইট, পাঁচটি চাকু, একটি ইলেকট্রিক শকমেশিন ও একটি লোহার বাটন লাঠি উদ্ধার করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ