• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু ডাইং ও টেক্সটাইলে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় রূপসী কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধদের পরিচয় এখনও জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্যাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর চেষ্টায় আধা ঘন্টায় মধ্যে গ্যাসের বাল্প বন্ধ করার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস বিস্ফোরণ থেকে। এই ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন, তাদের মধ্যে তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ মালিক পক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে জানানো যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ