• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুইজন গ্রেপ্তার হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ বরিশালে ৩ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার বীমা দাবির চেক হস্তান্তর তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান ধনী-গরিব সবার জন্য ফ্যামিলি কার্ড, জুবাইদা রহমানও পাবেন: মন্ত্রী মীর শাহে আলম দেশ পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী শুক্রবারে বেশি বেশি দান-খয়রাত করা কতটা গুরুত্বপূর্ণ আফ্রিকাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন দেওয়ার আহ্বান খলিলুর রহমানের জামিনে বের হয়েই আবার ইয়াবাসহ গ্রেপ্তার, বহিষ্কৃত বিএনপি নেতা

রাশিয়ান শহীদ সেনাদের প্রতি সেনাপ্রধানের শ্রদ্ধা 

admin
আপডেটঃ : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ রাশিয়ান শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (৮ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৭ এপ্রিল) সকালে মস্কোর ঐতিহাসিক আলেকজান্ডার গার্ডেনে অবস্থিত ‘টম্ব অফ দ্য আননোন সোলজার’-এ পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, রুশ স্থল বাহিনীর প্রধান জেনারেল অব দ্য আর্মি ওলেগ সালিউকভের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এ সময় এক মিনিটের নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মিলিটারি অর্কেস্ট্রা বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করে। পরে ১৫৪তম প্রিওব্রাজেনস্কি কমান্ড্যান্ট রেজিমেন্টের চৌকস কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আইএসপিআর আরও জানায়, গত ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাশিয়া সফর শেষে তিনি ১০ এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন।

সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এ ছাড়া সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন এবং সফর শেষে আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ