• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল অবসরের সিদ্ধান্ত থেকে ‘ইউটার্ন’ রোনালদোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অন্তত ১৭ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুললেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন

রাজশাহী নিউমার্কেটের কাঁচাবাজারে ভয়াবহ অগুন

admin
আপডেটঃ : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী নিউমার্কেটের কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন নেভাতে গিয়ে দেলোয়ার হোসেন নামে এক ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে নগরীর ষষ্ঠীতলা এলাকার এ মার্কেটের পেছনের অংশে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১১ থেকে ১২টি দোকান পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম।

তিনি বলেন, রাত পৌনে ১টার দিকে মার্কেটের পেছনের অংশে কাঁচাবাজারে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। রাত ১টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কেউ হতাহত হয়নি।

তিনি আরও বলেন, মার্কেটের ভেতরের অংশের কোনও দোকানের ক্ষতি হয়নি। পেছনের অংশে ১১ থেকে ১২টি সবজি ও মুদি দোকান পুড়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ