• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

রাজধানীতে আ’লীগের ঝটিকা মিছিল

admin
আপডেটঃ : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।সোমবার (১৭ মার্চ) সকাল ৬টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে আয়কর বিভাগ কর অঞ্চল -৫ এর সামনে দিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মিছিলে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিত ছিলেন। মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েন।

এ সময় তারা ‘শুভ শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন’, ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানান স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েন।

এ সময় নেতাকর্মীরা বলেন, এই অবৈধ সরকারের গ্রেফতার আতঙ্কে আমরা ঝটিকা মিছিল করতে বাধ্য হয়েছি। দেশব্যাপী আমাদের হাজারও নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। তবে এই সরকার যাই করুক, খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসবে ইনশাআল্লাহ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ