• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সরকার বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত নোয়াখালীতে ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ফুলতলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪ জন নিয়ামতপুরে ১০.৫ লিটার চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার, অটোরিকশা জব্দ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার তাজমীন হত্যা: কথিত প্রেমিক রাজু আটক

মৌচাকে প্রাইভেটকারের ভেতর থেকে ২ মরদেহ উদ্ধার

admin
আপডেটঃ : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর মৌচাকে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেইজমেন্ট পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশ, সিআইডি ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে পড়েছিল, আরেকটি গাড়িরে পেছনের সিটে পড়েছিল। মরদেহ দুটির মুখ ও মাথা থেতলানো, শরীরের বাকি অংশ অক্ষত। দু’জনই পুরুষ।

ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দুইজনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।

প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো ৩৬৩৭৪৫। কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে সাদা রঙয়ের প্রাইভেট কারটি পার্কিংয়ে প্রবেশ করে।

মেডিকেলের সিকিউরিটি ইনচার্জ মিজান জানান, ভোর ৭টার দিকে গাড়িটি পার্কিংয়ে প্রবেশ করে। বেলা ১১টার দিকে বেইজমেন্টে গেলে মরদেহ দুটো তিনি দেখতে পান তিনি।

নিরাপত্তারক্ষী আরও জানান, তিনি গাড়ির ভেতরে দুজনকে দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন ঘুমিয়ে আছেন। তবে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বুঝতে পারেন যে তারা মারা গেছেন। পরে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি রমনা থানা পুলিশকে জানায়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মরদেহ দুটি গাড়ি থেকে উদ্ধার করে ফ্লোরে রেখেছেন। এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি। আলামত সংগ্রহ করেছে সিআইডি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ