• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

মেহেরপুরে ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ নিহত ৩

admin
আপডেটঃ : বুধবার, ৭ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনীতে ডাম্প ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ ৩ জন নিহত হয়েছেন। আরও ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি বানী ইসরাইল।

নিহতরা হলেন- গাংনী পৌর শহরের পশ্চিম মালসাদহ গ্রামের মোজাম শেখের ছেলে মাইক্রোবাসচালক জামাল উদ্দীন (৫০), গাড়াডোব গ্রামের কিবরিয়ার ছেলে ইমারত নির্মাণ শ্রমিক শাহিন আলী (২৮) ও তার ফুফু সদর উপজেলার শ্যামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৫৬)।

আহতরা হলেন, উপজেলার গাড়াডোব গ্রামের উলফা খাতুন, ফজিলা খাতুন, গোলাপি খাতুন ও আলতাফ হোসেন।

নিহত শাহিন আলীর পরিবার জানায়, শাহিনের দাদি ফজিলা খাতুন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে দুদিন গাংনী হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে একটি মাইক্রোবাসে কুষ্টিয়া যাওয়ার পথে শুকুরকান্দি নামকস্থানে রাস্তার পাশে থাকা একটি ডাম্প ট্রাককে সরাসরি ধাক্কা দিলে মাইক্রোবাসে থাকা সাতজনই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার ফুফু আক্তার বানু নিহত হন। এ ছাড়া চালক জামাল ও শাহিনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা নিহত হন।

এ বিষয়ে গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, মাইক্রোবাস ও ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। সার্বিক বিষয় পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার গাংনীর তেরাইল ও কামারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মুনতাসির ও সোহাগ নামের দুজন নিহত হয়েছেন। এ নিয়ে গাংনীতে একই দিনে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫ জনের।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ