• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

মেসিবিহীন ম্যাচে জয় ছিনিয়ে নিলো আর্জেন্টিনা

admin
আপডেটঃ : শনিবার, ২২ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ধরা-ছোঁয়ার বাইরে আর্জেন্টিনা। মেসিকে ছাড়াই এবার প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরলো বিশ্ব চ্যাম্পিয়নরা। অ্যাওয়ে ম্যাচে আলবিসেলেস্তেরা ১-০ গোলে হারিয়েছে উরুগুয়েকে।

বিশ্বকাপ বাছাই পর্বের এই উইন্ডোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ লাতিন আমেরিকার দুই পরাশক্তি উরুগুয়ে ও ব্রাজিল। দুটি ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়ন দলে নেই বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। ১৩তম রাউন্ডে উরুগুয়েকে আর্জেন্টিনা মোকাবেলা করেছে তাদেরই মাঠে।

ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো দুই দল। স্কিলের চাইতে পাওয়ার ফুটবলের প্রদর্শনী বেশি। বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে উরুগুয়ে। ম্যাচের ৫৫ শতাংশ সময় বল ছিলো স্বাগতিকদের দখলে। তবে পরিকল্পিত আক্রমণে এগিয়ে আর্জেন্টিনা। ম্যাচে প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে চারটি শট আর্জেন্টিনার। উরুগুয়ে অন টার্গেটে বল রাখতে পেরেছে দুইবার। তবে এমি মার্তিনেজের দৃঢ়তায় নিশ্চিত গোল বঞ্চিত হয়েছে উরুগুয়ে।

ম্যাচের ৬৮ মিনিটে ব্যবধান গড়ে দেন আলমাদা। আলভারেজের পাসে বল জড়ান উরুগুয়ের জালে। ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। তবে জয় পেতে সমস্যা হয়নি আর্জেন্টিনার।

১৩ রাউন্ড শেষে ২৮ পয়েন্ট আকাশি-সাদাদের। দ্বিতীয়স্থানে থাকা ইকুয়েডরের চাইতে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে তারা। এই অঞ্চল থেক সবার আগে বিশ্বকাপের টিকিট পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ