• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

মাঠে ফিরেই মেসির চমক, জয়ের ধারায় মায়ামি

admin
আপডেটঃ : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ ইনজুরির কারণে ১৫ দিনের বিরতির পর মাঠে ফিরলেন লিওনেল মেসি। তার ফেরাতেই বদলে গেল ইন্টার মায়ামির চিত্র। গোল-অ্যাসিস্টে জয় নিশ্চিত করেছেন মেসি। লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে বিরতির পরপরই মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। তাকে ছাড়া ম্যাচের শুরুতেও দারুণ খেলছিল মায়ামি। ৪৩ মিনিটে জর্ডি আলবার গোলে এগিয়ে যায় দলটি। তবে বিরতির পর ৫৯ মিনিটে পেইন্টসিলের গোলেই সমতায় ফেরে গ্যালাক্সি।

এরপরই দৃশ্যপটে আসেন মেসি। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডার কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জাল কাঁপান আর্জেন্টাইন অধিনায়ক। চলতি মৌসুমে মেজর সকার লিগে এটি মেসির ১৯তম গোল।

শেষ দিকে আবারও নায়ক হয়ে ওঠেন তিনি। ৮৯ মিনিটে মেসির পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ। দারুণ এক ব্যাকহিল পাসে বক্সের ভেতর সুয়ারেজকে পাস দেন মেসি। কিছুটা সামনে এগিয়ে তাকে গোলে পরিণত করেন উরুগুইয়ান তারকা।

ফলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এবারের লিগে এটি ইন্টার মায়ামির ১৩তম জয়।

২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি, শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ৩ ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট সামনে।

মায়ামির পরের ম্যাচ বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ