• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩ গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড সরানো নিয়ে কি বার্তা দিলেন মন্ত্রী সমঝোতা স্মারকে সই করলো ইরান-যুক্তরাষ্ট্র উজবেকিস্তানকে হারিয়ে বড় ব্যবধানে এগিয়ে কলম্বিয়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি গ্রামীণফোন কর্মকর্তার ন্যাশনাল লাইফের ১০ লাখ টাকার বীমা পলিসি গ্রহণ বাড্ডায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত জনগণের টাকা বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী ভূল্লীতে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৩

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সোয়া ৯টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। পরে সেখান থেকে তিনজনকে আটক করা হয়।

তারা হলেন- মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আরা বেবি (৫০) ও শামীম হোসেন (৪৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন জড়ো হয়। পরে তারা বাস টার্মিনালের দিকে মিছিল শুরু করে। টার্মিনাল এলাকায় এলে মহিলা লীগেরও কয়েকজন যুক্ত হন। এ সময় মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।

তিনি বলেন, আওয়ামী লীগের কয়েকজন মিছিল করেছে। তারা ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে মিছিল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ