• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

“ভোলা জেলা আইন-শৃঙ্খলা কমিটির” সভা অনুষ্ঠিত

admin
আপডেটঃ : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জেলা ডেস্কঃ ভোলায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ হাফিজ ইব্রাহিম। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডা. সামীমুর রহমান।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, দুর্নীতি প্রতিরোধ, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের কাছে সরকারি সেবা আরও সহজলভ্য করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি জেলার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি এবং সরকারি কার্যক্রমের সমন্বিত বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আহম্মদ সোহেল মনজুর বলেন, জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ