• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

admin
আপডেটঃ : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

খেলার ডেস্ক রিপোর্টঃ চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক জাওয়াদ আবরার।

আজ শনিবার (১৭ জানুয়ারি) ম্যাচটি কিছুটা বিলম্বে শুরু হলেও কন্ডিশন এখন খেলার উপযোগী।

টস জিতে অধিনায়ক জাওয়াদ আবরার (ভারপ্রাপ্ত) জানান, পিচ কিছুটা ভেজা বা ‘ড্যাম্প’ থাকায় প্রথম ১০-১৫ ওভারের সুবিধা কাজে লাগাতে চান তারা। অন্যদিকে, ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রেও স্বীকার করেছেন যে, টস জিতলে তিনিও আগে বোলিং নিতেন।

সাবেক ক্রিকেটার এড রেইনসফোর্ড পিচ রিপোর্টে জানান, মাঠের তাপমাত্রা এখন ২৩ ডিগ্রির আশপাশে। পিচে হালকা ঘাস থাকলেও কিছু জায়গায় মাটি আলগা। ফলে বল কখনো ব্যাটে দ্রুত আসবে আবার কখনো থমকে যেতে পারে। শুরুতে সেট হতে পারলে বড় রান করা সম্ভব।

এদিকে, বাংলাদেশ দলে আজ নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম একাদশে থাকলেও টস করতে নামেন সহঅধিনায়ক জাওয়াদ আবরার। বাংলাদেশ আজ দুজন অলরাউন্ডার নিয়ে মাঠে নেমেছে। অন্যদিকে, ভারত তাদের আগের জয়ী একাদশ নিয়েই মাঠে নামছে।

দুই দলের একাদশ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : রিফাত বেগ, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), কালাম সিদ্দিকী আলিন, রিজান হোসেন, ফরিদ হাসান ফয়সাল (উইকেটরক্ষক), সামিউন বসির রাতুল, শেখ পারভেজ জীবন, আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন ও ইকবাল হোসেন ইমন।

ভারত অনূর্ধ্ব-১৯ : আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), কনিষ্ক চৌহান, হরবংশ পাঙ্গালিয়া, আর এস অম্বরীশ, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল ও দীপেশ দেবেন্দ্রন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ