• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

ভারত বিতর্কে পাশে পাকিস্তান

admin
আপডেটঃ : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক ক্রিকেট ও রাজনৈতিক বিতর্ক ধীরে ধীরে জটিল আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দলের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যু নিয়ে আপত্তি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।

চিঠিতে বিসিবি জানায়, বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ। এ দাবির পক্ষে সমর্থন দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও।

বিষয়টির সূত্রপাত বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। আইপিএল ২০২৬ মৌসুমের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে দল থেকে সরিয়ে নিতে বাধ্য করে। এর পেছনে ভারতের অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক উত্তেজনাকে কারণ হিসেবে দেখানো হয়।

বিপিএল নিয়ে যা বললেন ভারতীয় উপস্থাপিকা
বিপিএল নিয়ে যা বললেন ভারতীয় উপস্থাপিকা
বিস্তারিত পড়ুন
এদিকে, অনেকেই মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় কেকেআরের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এমনকি কিছু ধর্মীয় নেতার পক্ষ থেকে আইপিএল চলাকালে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকিও আসে। পরিস্থিতি বিবেচনায় বিসিসিআই মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ ঘটনায় ক্ষুব্ধ বিসিবি জানায়, বর্তমান প্রেক্ষাপটে ভারত সফর করলে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। তাই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন তারা চায় না।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নকভীর নেতৃত্বাধীন পিসিবি এ বিষয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়েছে। পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনে তারা বিষয়টি আইসিসির ফোরামেও উত্থাপন করবে।

এদিকে সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি মন্তব্য করেছেন, আইসিসিকে সত্যিকারের বৈশ্বিক সংস্থা হিসেবে কাজ করতে হবে এবং কোনো একটি দেশের প্রভাবের কাছে নতি স্বীকার করা উচিত নয়। তিনি বাংলাদেশের ম্যাচ অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়ার আহ্বান জানান।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ