• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমু‌খি সংঘর্ষে নিহত ৩

admin
আপডেটঃ : সোমবার, ১৯ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় ট্রাকের স‌ঙ্গে মাইক্রোবাসের মু‌খোমু‌খি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ জন।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দি‌কে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের বাবলু ফার্মের সামনে এ ঘটনা ঘ‌টে‌।

নিহতরা হ‌লেন- মাই‌ক্রোবাস চালক আরিফুল ইসলাম মা‌নিক এবং যাত্রী দে‌লোয়ার। নিহত আরেকজনের নাম জানা যায়নি।

আহতদের উদ্ধারের পর ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে হস্তান্তর করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বাবলু ফার্ম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মানিক ও দেলোয়ার। আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

বীরগঞ্জ থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন উপ‌স্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।

এই ঘটনায় যান চলাচল স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ