• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
তিন বস্তায় ৪ কোটি টাকা, গুলি করে দুই বস্তা ছিনতাই তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

বাংলাদেশের সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ জারি

admin
আপডেটঃ : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ‘অপারেশন অ্যালার্ট’ জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। নিরাপত্তা নিশ্চিত এবং চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এই অভিযান আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১২ আগস্ট) এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, এই অভিযানে মেঘালয় রাজ্য পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে এবং বিএসএফের জ্যেষ্ঠ কর্মকর্তারা সরাসরি এর তত্ত্বাবধান করছেন।

বিএসএফের এই ‘অপারেশন অ্যালার্ট’-এর আওতায় সীমান্তে ২৪ ঘণ্টা টহল, আকস্মিক তল্লাশি এবং নৌপথে টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে গবাদি পশু পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। নাইট ভিশন সরঞ্জাম এবং ভ্রাম্যমাণ টহল দলের সাহায্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

বিএসএফের শিলং ফ্রন্টিয়ার সদর দপ্তরের পরিদর্শক জেনারেল ওপি উপাধ্যায় বার্তা সংস্থা এএনআইকে জানান, ভারতের স্বাধীনতা দিবসের উৎসব চলাকালীন দেশের নিরাপত্তা রক্ষা এবং শত্রুপক্ষের যেকোনো অপচেষ্টা রুখতে এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ