• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডিএমপি নিউজের ওয়েবসাইটে সাইবার হামলা পল্টনে সাবেক সিআইডিপ্রধানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে : ডিআইজি আব্দুল কুদ্দুছ জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি পুকুরে গিয়ে পড়ল জামায়াতের লংমার্চের বাস সৌদি আরবের কড়া ভ্রমণ নিষেধাজ্ঞা, বন্ধ সব ধরনের ভিসা রিয়াদে শত্রু ড্রোনের হামলা, ধ্বংসের দাবি সৌদি আরবের

বরিশালে কয়েক দফায় সংঘর্ষে অর্ধশতাধিক বাস ভাঙচুর

admin
আপডেটঃ : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা। এ সময় শ্রমিকদের হামলায় সরকারি বিএম কলেজের ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গোটা নথুল্লাবাদ বাসস্ট্যান্ডজুড়ে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। নথুল্লাবাদের একাধিক বাসের কাউন্টার এবং বাস ভাঙচুর করেছে। বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করেন তারা।

শ্রমিকদের দাবি, শিক্ষার্থীদের হামলায় অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে অর্ধশতাধিক বাস। আহত শ্রমিক এবং শিক্ষার্থীদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৭টা থেকে শুরু হয় ছাত্র-শ্রমিক হামলা-পাল্টা হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত নথুল্লাবাদ এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসসদস্যরা বাসগুলোতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বর্তমানে গোটা বাসস্ট্যান্ড এলাকা শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র নেতা রাজু জানিয়েছেন, শনিবার বিকেলে বিএম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু বক্কর হিজলা উপজেলা থেকে ‘সোহান হাওলাদার’ নামক বাসে বরিশালে ফিরছিল।

তার কাছে ভাড়া চাইলে তিনি বিএম কলেজ শিক্ষার্থী পরিচয় দিয়ে হাফ ভাড়া দিতে চান। কিন্তু বাসের সুপারভাইজার এবং হেলপার তার কাছে ফুল ভাড়া দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থী আবু বক্করকে লাঞ্ছিত করেন শ্রমিকরা।

আবু বক্কর ঘটনাটি বিএম কলেজ শিক্ষার্থীদের জানান। সন্ধ্যা ৬টায় বাসটি নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছলে রাজুসহ বিএম কলেজের একদল শিক্ষার্থী নথুল্লাবাদ গিয়ে ঘটনার প্রতিবাদ জানান। এ সময় তাদের সঙ্গেও অশ্লীল ভাষা ব্যবহার করেন শ্রমিকরা। এ নিয়ে উত্তেজনার সৃষ্টির এক পর্যায় ২৫-৩০ জন শ্রমিক একত্রিত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ছাত্রনেতা রাজু।

অপরদিকে, নথুল্লাবাদের পরিবহন শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, কলেজ বন্ধের দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। শনিবার কলেজ বন্ধের দিন এক শিক্ষার্থী বাসে ওঠে হাফভাড়া দেওয়ার কথা বলে। বাসের সুপারভাইজার সেটা না মেনে সম্পূর্ণ ভাড়া দাবি করে। এতে ক্ষুব্ধ হন ওই শিক্ষার্থী।

বিষয়টি তিনি তার সহপাঠীদের জানালে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শতাধিক শিক্ষার্থী নথুল্লাবাদে হামলা-ভাঙচুর শুরু করে। তারা বাস টার্মিনালের মধ্যে একাধিক কাউন্টার, পার্কিং করা বিএমএফ, তুহিন, সামান্ত, জিএম এবং নিউ ভাই ভাই পরিবহনসহ একাধিক পরিবহনের অর্ধশতাধিক বাস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। ২০ জনের বেশি শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করেছে।

নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস মালিক গ্রুপের সভাপতি মোশারফ হোসেন বলেন, একসঙ্গে কয়েক হাজার শিক্ষার্থী নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকাজুড়ে তাণ্ডব চালিয়েছে। তারা বাস টার্মিনাল ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা সবাই ভেতরে অবরুদ্ধ আছি। যে কারণে কতগুলো বাস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শ্রমিক আহত হয়েছে তা বলা সম্ভব না। তা ছাড়া এর বিপরীতে কোনো কর্মসূচি নিবেন কিনা সে বিষয়েও আপাতত কিছু জানেন না বলেন মালিক সমিতির সভাপতি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন উল ইসলাম বলেন, হাফ ভাড়া নিয়ে বাস শ্রমিক এবং শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। কিছুসংখ্যক বাস ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছে। ফায়ার সার্ভিস সদস্যরা বাসের আগুন নিয়ন্ত্রণের চেষ্টার করছে। তা ছাড়া সংঘর্ষের কারণে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে বিপুল পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ