• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী

বড় জয়ে টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ

admin
আপডেটঃ : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ বড় জয়ে এশিয়া কাপ বাছাই টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ। শুক্রবার (১৮ এপ্রিল) জাকার্তায় নিজেদের প্রথম ম্যাচে লাল-সবুজরা ৫-১ গোলে হারিয়েছে কাজাখস্তানকে।

কাজাখস্তানের বিপক্ষে বাংলাদেশ আগে কখনও হারেনি। জাকার্তায় অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয়ের মিশন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে প্রথম দুই হাফ শেষে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে শেষ দুই হাফে দারুণ কামব্যাক করেছে আশরাফুল-সবুজরা। ম্যাচের প্রথম কোয়ার্টারে গোল পায়নি কোনো দল। দ্বিতীয় কোয়ার্টারের ৯ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোলের সূচনা করেন। ৬ মিনিট পরই সমতায় ফেরে কাজাখরা। তৃতীয় কোয়ার্টারের ৮ মিনিটে নাইম উদ্দিন পেনাল্টি কর্নার থেকে আবারও লিড এনে দেন বাংলাদেশকে। এক মিনিট পরই রাকিবুলের ফিল্ড গোল। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন ম্যাচসেরা সোহানুর রহমান সবুজ।

শেষ মুহূর্তে আরও একটি গোল এসেছে আশরাফুলের স্টিক থেকে। বাংলাদেশের পরের ম্যাচ রবিবার স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ‘বি’ গ্রুপের অন্য দুই দল শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালের পাশাপাশি এশিয়া কাপের খেলাও নিশ্চিত করবে। এএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ