• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স ডিমে দাম কমলেও মাছ-মুরগিতে অস্বস্তি কঠিন সময়ে আল্লাহর সাহায্য পেতে যেসব আমল জরুরি বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ পাটা ও জাল বিনষ্ট চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের গ্রাহকদের জন্য পলিসি বোনাস ঘোষণা করল জেনিথ ইসলামী লাইফ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, বদলি-পদায়ন ১১ কর্মকর্তা বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফিলিস্তিনের প্রেসিডেন্টকে আবারও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিক বিক্ষোভ

admin
আপডেটঃ : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা ফের সড়ক ‌অবরোধ করে বিক্ষোভ করেছেন। রবিবার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ অবরোধ করেন শ্রমিকরা। পরে যৌথবা‌হিনীর অনু‌রো‌ধে সকাল ৯টায় মহাসড়ক ত্যাগ করে কারখানার সামনে অবস্থান করছেন।

শ্রমিকরা বলেন, কারখানাটিতে প্রায় ১,৩০০ শ্রমিক কাজ করেন। ১১ মার্চ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের জন্য সড়ক অবরোধ ক‌রে বিক্ষোভ ক‌রেন তারা। চার ঘণ্টা পর তারা সড়ক ত্যাগ করেন। ২০ মার্চ শ্রমিকদের কিছু বেতন প‌রিশোধ করে কর্তৃপক্ষ। পরে অন্য শ্রমিকরা সকালে বেতনের জন্য কারখানার সামনে আসেন। এসময় কারখানার সামনে বন্ধের নো‌টিশ দেখে শ্রমিকরা সকাল ৭টায় হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সকাল ৯টায় যৌথবা‌হিনী সমস্যা সমাধানের কথা বলে শ্রমিকদের মহাসড়ক থে‌কে কারখানার সামনে সরিয়ে নেয়। বর্তমানে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছে।

স্বর্ণা‌লী বেগম নামে এক শ্রমিক বলেন, কিছুদিন পরই ঈদ। এখন বেতন-ভাতা আটকে রেখে কারখানা বন্ধ ঘোষণা করা মানে আমাদের জীবন ধ্বংস করে দেওয়া। আমরা দিশেহারা। কীভাবে বাসা ভাড়া দেব, দোকানের বাকি শোধ করব, কিছুই বুঝতে পারছি না। শারমিন আক্তার বলেন, ১১ মার্চ বেতনের জন্য মহাসড়ক অবরোধ করার পর ২০ মার্চ কিছু শ্রমিককে বেতন দেয়। আমাদের সমস্যার সমাধানের জন্য তারা কোনো চেষ্টা করেনি।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী জোনের পুলিশ প‌রিদর্শক আ‌মিনুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করে‌ছি‌ল। মহাসড়ক থে‌কে স‌রে তারা এখন কারখানার সাম‌নে অবস্থান কর‌ছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ