• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, স্টল ভাড়া শতভাগ মওকুফ

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ অমর একুশে বইমেলা ২০২৫ আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। বইমেলাকে সামনে রেখে নতুন কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগে ২০ ফেব্রুয়ারি মেলা শুরুর কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা পাঁচ দিন পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া শতভাগ মওকুফের ঘোষণা দেন সংস্কৃতিমন্ত্রী। তিনি প্রকাশকদের মেলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব প্রকাশক আগে স্টল বরাদ্দ নেননি তারা বৃহস্পতিবার বিকাল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্যে সেদিন সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ দেওয়া হবে। পূর্বে আবেদনকারীদের নতুন করে আবেদন করতে হবে না।

সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ প্রকাশক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলাটি ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ