• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন আ.লীগ-জামায়াত সংশ্লিষ্টদের নিয়ে বিএনপির কমিটি, গণপদত্যাগের হুমকি সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম বায়তুল মোকাররমে প্রাক-খুতবায় আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী মেহেরপুরে পপুলার লাইফের চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মাগুড়ায় জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোজাফফর আটক দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত? মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

পুরান ঢাকার বংশালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

অগ্নিকান্ড ডেস্ক রিপোর্টঃ পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ভবনের নিচে বেশ কয়েকটি দোকান রয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (দিবাগত) মধ্যরাত পৌনে ৩টায় এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সদর দপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনের ফোন পেয়ে প্রাথমিকভাবে ঘটনাস্থলে দুই ইউনিট পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট যুক্ত হয়। আগুনের পাশাপাশি সেখানে প্রচুর ধোয়ার সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। এখনও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘক্ষণ ধোয়া থাকার পর হঠাৎ আগুন লাগে। আগুনের স্থান থেকে ছোট ছোট বিস্ফোরণের শব্দ আসছে। বর্তমানে বংশাল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে।

তারা জানান, কেপি ঘোষ স্ট্রিটের যেই গলিতে আগুন লেগেছে সেটি অত্যন্ত সরু এবং ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকার সুযোগ নেই। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ২০-২৫ গজ দূরে গাড়ি রেখে আগুন নেভানোর কাজ করছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ