• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে হুতিরা: ট্রাম্প তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ, বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা : আইনমন্ত্রী সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা সচিবালয়ে কড়াকড়ি: এমপিদের গাড়িতেও অতিরিক্ত ব্যক্তি প্রবেশে নিষেধাজ্ঞা

ফের চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

admin
আপডেটঃ : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ চেন্নাই সুপার কিংসের হয়ে আবারও সেই পরিচিত দৃশ্য—হেলমেট খুলে ধোনির শান্ত হাঁটাচলা, টসের সময় ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী ভঙ্গি- এসবই দেখা যাবে এখন পুরো আইপিএলজুড়ে। কিন্তু প্রশ্ন একটাই—হঠাৎ কীভাবে আবার অধিনায়ক হলেন ধোনি?

শুক্রবার (১১ এপ্রিল) রাতে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে মাঠে নামেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের আগে দলের দুর্বলতা নিয়ে স্পষ্টভাষায় কথা বলেন তিনি। জানান, আমরা খুব বেশি ম্যাচ হেরে ফেলেছি। কিছু সাধারণ বিষয়—ক্যাচ নেওয়া, ডট বল করা—ঠিক করতে হবে। এক ওভারে ২০ রান খাওয়া বা ছোট ছোট ভুল আমাদের ম্যাচ থেকে সরিয়ে দিচ্ছে।

ধোনি আরও বলেন, ক্রিকেটারদের নিজেদের দক্ষতায় বিশ্বাস রাখতে হবে। শুরুতে বাউন্ডারি মারতে হবে, পরে বোলারদের দ্রুত উইকেট নেওয়ার চেষ্টা করতে হবে। ব্যাটাররা এখন একটু ধৈর্য ধরে খেলছে, সেটাও ইতিবাচক।

কেকেআরের বিপক্ষে টস হারলেও ধোনি আগেই ঠিক করেছিলেন ব্যাটিং নেবেন। কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই মাঠে পরে ব্যাটিং করা কঠিন। পিচ মন্থর হয়ে যায়। রান তাড়া করতে গেলে মিডল অর্ডার চাপে পড়ে।

মূলত ঋতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে পড়েছেন। তার কনুইয়ে চিড় ধরা পড়ায় আপাতত খেলার বাইরে তিনি। ফলে চেন্নাইয়ের নেতৃত্বের ভার আবারও কাঁধে তুলে নিতে হয়েছে ধোনিকে। ধোনির ভাষায়, ঋতুরাজকে হারানো বড় ধাক্কা। ও ধৈর্য ধরে খেলে, ওর মধ্যে ব্যাটিংয়ের ভারসাম্য আছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ