• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু বীমা খাতে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা ও বকেয়া দাবি নিষ্পত্তিতে আইডিআরএর কঠোর অবস্থান সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্মানী বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

admin
আপডেটঃ : রবিবার, ৯ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচে টস জিতে ভারতকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

রোববার (৯ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। ২৫ বছর পর আবারও সেই ভারতের মুখোমুখি ব্ল্যাক ক্যাপসরা, এবারও শিরোপা জয়ের স্মৃতি ফিরিয়ে আনতে চায় তারা।

অন্যদিকে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার সমান দু’বার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তাদের সামনে প্রথম দল হিসেবে এবার মেগা টুর্নামেন্টটিতে তৃতীয় শিরোপা জয়ের হাতছানি।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়ং, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ, উইল ও’রুর্ক

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ