• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

প্রায় ২ বছর পর জাতীয় দলে ফিরছেন নেইমার

admin
আপডেটঃ : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ আগামী মাসে চিলি ও বলিভিয়া বিপক্ষে ম্যাচ খেলে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শেষ করবে ব্রাজিল। এই দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করার আগে কার্লো আনচেলত্তির নজর রয়েছে নেইমারের দিকে। সবঠিক থাকলে আগামী মাসেই জাতীয় দলে ফিরতে পারেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

বর্তমানে সান্তোসের হয়ে নিয়মিত ম্যাচ খেলছেন নেইমার। তাই আগামী ২৫ আগস্ট ব্রাজিল জাতীয় দলের আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণায় সরাসরি উপস্থিত থাকতে পারেন তিনি। সম্প্রতি এক প্রতিবেদন এই তথ্য প্রকাশ করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’।

আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে ব্রাজিল। সবঠিক থাকলে এই দুই ম্যাচেই মাঠে দেখা যাবে নেইমারকে। মাসের হিসেবে যা ২২ মাস পর।

২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এরপর তার আর জাতীয় দলে ফেরা হয়নি। সবশেষ জুনের ফিফা উইন্ডোতে ফেরার কথা থাকলেও তাকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি।

গত জুনে অনুষ্ঠিত সেসব ম্যাচের মধ্যে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র এবং প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতে ভিনিসিয়ুস-রাফিনিয়ারা। অভিজ্ঞ ও নির্ভরযোগ্য তারকারা যে আনচেলত্তির ব্রাজিল অধ্যায়ে জায়গা করে নেবেন তা সর্বশেষ দুই ম্যাচেই টের পাওয়া গিয়েছিল। নেইমারের মতো তারকাকেও ফিট থাকাবস্থায় হাতছাড়া করবেন না এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

কনমেবল বাছাইয়ের পয়েন্ট টেবিলে তিনে থেকে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর এবং ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আর্জেন্টিনা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ