• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডিএমপি নিউজের ওয়েবসাইটে সাইবার হামলা পল্টনে সাবেক সিআইডিপ্রধানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক বনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে : ডিআইজি আব্দুল কুদ্দুছ জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি পুকুরে গিয়ে পড়ল জামায়াতের লংমার্চের বাস সৌদি আরবের কড়া ভ্রমণ নিষেধাজ্ঞা, বন্ধ সব ধরনের ভিসা রিয়াদে শত্রু ড্রোনের হামলা, ধ্বংসের দাবি সৌদি আরবের

পুকুরে গিয়ে পড়ল জামায়াতের লংমার্চের বাস

admin
আপডেটঃ : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ খুলনার লংমার্চ থেকে ফেরার পথে জামায়াতে ইসলামীর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পানিতে পড়ে গেছে। এ ঘটনায় আব্দুল খালেক মন্ডল (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এছাড়া বাসে থাকা যাত্রীরা আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক মন্ডলের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে।

জানা যায়, খুলনা থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শেষে ফেরার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের জামায়াতে ইসলামীর ৪ নম্বর ঘোনা ইউনিয়নের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় সড়কের পাশের পুকুরের পানিতে পড়ে যায়। এসময় সড়কে থাকা পথচারী বাসের ধাক্কায় নিহত হন। এছাড়াও বাসে থাকা কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। পরে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, খুলনা থেকে সাতক্ষীরায় ফেরার পথে লংমার্চের একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে একজন পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ