• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
সামান্তা শারমিনের জায়গা রাজনীতিতে আরও বড় হওয়া দরকার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্প হত‍্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল ডিবি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে মোজতবা খামেনির কঠোর হুশিয়ারি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত হেলিকপ্টারে মোংলা, পরে সড়ক পথে খুলনা যাবেন প্রধানমন্ত্রী ডিবি হেফাজত থেকে পরিবারে সাংবাদিক রাজীব ঘোষ, গ্রেপ্তার ইকবাল সোবহান

পিকআপ থেকে ১.৭৫ লাখ শলাকা বিড়ি জব্দ

admin
আপডেটঃ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

জেলা ডেস্কঃ রংপুরের কাউনিয়ায় একটি পিকআপ ভ্যান থেকে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ করেছে রংপুর ভ্যাট বিভাগ।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রংপুর জেলার কাউনিয়া উপজেলার মীরবাগ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে পিকআপ ভ্যান তল্লাশি করে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ করা হয়।

শুক্রবার এক সংবাদ বিবৃতিতে এনবিআর জানায়, জব্দ করা বিড়ির বৈধতা, ব্র্যান্ড, প্যাকেট ও লেবেল, রাজস্ব পরিশোধ এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য যাচাই করা হবে। একই সঙ্গে বিড়িগুলো নকল বা অবৈধভাবে উৎপাদিত কি না, প্রয়োজনীয় যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তা নির্ধারণ করা হবে। যাচাই শেষে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রাজস্ব সুরক্ষা, অবৈধ তামাকজাত পণ্যের বিস্তার রোধ এবং বৈধ বাজারে শৃঙ্খলা বজায় রাখতে অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এনবিআর।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ