• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার যাকে আপনার পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দেন

পাবনার ফরিদপুরে কবি আবুল হাশেমের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
আপডেটঃ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ পাবনা জেলার ফরিদপুর উপজেলায় প্রখ্যাত কবি আবুল হাশেমের জীবন ও কর্মের স্মৃতিচারণ এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন ২০২৬) জুমার নামাজের পর উপজেলার নিজ পৈতৃক ভিটায় আয়োজিত অনুষ্ঠানে কবি আবুল হাশেমের সাহিত্যকর্ম, সমাজচিন্তা ও মানবিক অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কবির সুযোগ্য সন্তান কর্নেল (অব.) নাজমুল আলম জগলুও উপস্থিত ছিলেন।

বক্তারা কবি আবুল হাশেমের সাহিত্যকীর্তি ও সমাজে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও সৃষ্টিকর্ম তুলে ধরার আহ্বান জানান। আলোচনা সভা শেষে মরহুম কবির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ