• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:

পল্টনে সাবেক সিআইডিপ্রধানের গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক

admin
আপডেটঃ : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেস্কঃ রাজধানীর পল্টনে সাবেক সিআইডিপ্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

শনিবার কালভার্ট রোডে পল্টন টাওয়ারের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ছিবগাত উল্লাহর ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-ঘ-১৯-৭০৭৭ নম্বরের গাড়িটি পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি শাখা সড়কে রিকশাটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে যান।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পল্টন থানা পুলিশ গাড়িটি নিজেদের হেফাজতে নিয়েছে। বর্তমানে গাড়িটি পল্টন থানায় রয়েছে।

এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত বা চালক কাউকে পায়নি পুলিশ। তবে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ