• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী জেনিথ ইসলামী লাইফের বীমায় অন্তর্ভুক্ত বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ কানাডায় দুই নায়িকা নিয়ে ঝড় তুলছে জায়েদ খান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ন্যাশনাল লাইফের বীমা সুবিধার আওতায় এলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

admin
আপডেটঃ : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষা দিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সাথে গ্রুপ বীমা চুক্তি করেছে। ১৯ জুলাই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর শেষে দলিল হস্তান্তর করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন। এ সময় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক অর্থ ও হিসাব প্রফেসর একেএম রুহুল আমীন, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন প্রফেসর ড. সরওয়ার হোসেন এবং ন্যাশনাল লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস এফসিএ, গ্রুপ বিভাগের প্রধান ইভিপি কাজী মোহাম্মদ মহসীন ও জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি উপস্থিত ছিলেন।

সম্পাদিত চুক্তির আলোকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে ন্যাশনাল লাইফের বীমা সুবিধার আওতাভূক্ত হলো। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত হলো এবং শিক্ষার্থীদের নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার এক নতুন অধ্যায় সূচিত হলো।

এ সময় ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বীমা সেবার আওতায় আনতে পেরে আমরা গর্বিত। এ চুক্তির মাধ্যমে আমরা একটি সুন্দর জাতি গঠনে অংশীদার হলাম। এজন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। তিনি আরো বলেন, এই চুক্তি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং ভবিষ্যতের প্রতি একটি দৃঢ় অঙ্গীকার।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন বলেন, ন্যাশনাল লাইফের যথেষ্ঠ সক্ষমতা ও সুখ্যাতি রয়েছে। আশাকরি ন্যাশনাল লাইফ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে চুক্তিটি বাস্তবায়ন করবে। এই চুক্তি শিক্ষার্থীদের কল্যাণে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ