• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট নেপালে বন্যা ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: রাশেদ খাঁন

নির্বাচনে অংশ নিতে সব দলের প্রতি আহ্বান জানালেন মির্জা ফখরুল

admin
আপডেটঃ : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ ছোটখাটো মতপার্থক্য দূরে রেখে গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে এবং নির্বাচন প্রক্রিয়াকে অর্থবহ করতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

ফখরুল বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের আমল থেকে নয়া দিগন্ত সংগ্রাম করে গেছে। এই পত্রিকার কর্মীরা অনেকভাবে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে অবদান রেখেছেন।’ বিগত ফ্যাসিস্টের আমলে বিএনপির ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলা দেয়া হয়েছে, ২০ হাজার কর্মীকে খুন করা হয়েছে এবং অনেকে গুম হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব।

তিনি বলেন, ‘বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের ওপর অনেক অত্যাচার চালানো হয়েছে। সেই বাকশাল বিলুপ্তির পর জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন। সংস্কারের শুরুটা হয় তার আমল থেকেই।’

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, ‘নির্বাচনের ঘোষণা হয়েছে। আশা করছি এর মধ্যে সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের উত্তরণ ঘটবে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ