• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নাটোরে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ নিহত ২

admin
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়।

নিহতরা হলেন, নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া এলাকার ফরজ আলী ছেলে চালক সোহাগ হোসেন ও টাংগাইল জেলার নাগরপুর উপজেলার চৌবাড়িয়া ওহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন। বিপ্লব হোসেন তাকওয়া ফুড কোম্পানির বিক্রয় প্রতিনিধি।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুর এলাকায় দাঁড়িয়ে ছিল। একই দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ ১৩-০৯২৬) পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানের চালক ও যাত্রী নিহত হয়।’

তিনি আরো বলেন, ‘নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের ও আইনগত বিষয় চলমান রয়েছে।’

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ