ব্যাংক-বীমা ডেস্কঃ ৮ অক্টোবর ২০২৬ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উদ্যোগে ৩,১৬,০৮,০০০ টাকা (তিন কোটি ষোল লাখ আট হাজার টাকা) বীমা দাবির চেক হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি. এম. ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি. এম. শওকত আলী।
এছাড়াও অনুষ্ঠানে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
![]()