• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপে রূপ নিয়েছে গাজার জনজীবন মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্ত ৯ বিশ্ববিদ্যালয়ে ঢাকার গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ প্রধানমন্ত্রীর কাতারে পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদুকে পৌরসভা মন্ত্রীর সম্মাননা ছুটির সকালে বাড়ল সোনার দাম নবাবগঞ্জে ৩ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর নারীরা খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী উখিয়ায় বন বিভাগের অভিযানে বালিভর্তি অবৈধ ডাম্পার জব্দ

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

admin
আপডেটঃ : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

আইন-আদালত ডেস্ক রিপোর্টঃ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক এই সাধারণ সম্পাদক এখন থেকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে তার এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, আইনি অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি লড়াইয়ে সামনের সারিতে ছিলেন। তার এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সুপ্রিম কোর্ট অঙ্গনসহ আইনজীবী মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, পেশাদারিত্ব ও সততার সাথে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অর্পিত দায়িত্ব পালন করতে আমি বদ্ধপরিকর। আইনের শাসন সমুন্নত রাখাই হবে আমার প্রধান লক্ষ্য। তার এই নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন আজই জারি করা হতে পারে বলে জানা গেছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ