• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে ঢাকা

admin
আপডেটঃ : শনিবার, ২২ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। শীর্ষে থাকা ঢাকার বায়ুর স্কোর আজ (শনিবার) ২২৬, যা খুবই ‘অস্বাস্থ্যকর’।
শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর, স্কোর ১৯১। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের নয়া দিল্লি, শহরটির স্কোর ১৮৯। চতুর্থ অবস্থানে ১৭৪ স্কোর নিয়ে থাইল্যান্ডের চিয়াং মাই। পঞ্চম অবস্থানে ভিয়েতমানের রাজধানী হ্যানয়ের স্কোর ১৫৯।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ