• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপসহ দুইজন গ্রেপ্তার হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে সাতদিনের রূপরেখা দিয়েছে ইরান রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ বরিশালে ৩ কোটি ৬৫ লাখ ৫৯ হাজার ৫০০ টাকার বীমা দাবির চেক হস্তান্তর তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান ধনী-গরিব সবার জন্য ফ্যামিলি কার্ড, জুবাইদা রহমানও পাবেন: মন্ত্রী মীর শাহে আলম দেশ পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী শুক্রবারে বেশি বেশি দান-খয়রাত করা কতটা গুরুত্বপূর্ণ আফ্রিকাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন দেওয়ার আহ্বান খলিলুর রহমানের জামিনে বের হয়েই আবার ইয়াবাসহ গ্রেপ্তার, বহিষ্কৃত বিএনপি নেতা

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি, আহত দুই ছেলে

admin
আপডেটঃ : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ সময় তার দুই ছেলে সিয়াম মিয়া (১২) ও রায়হান মিয়া (১০) আহত হয়েছে। নিহত গিয়াস উদ্দিনের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত দেড়টার দিকে দক্ষিণ আফিকার ইসোয়াতিনি শহরে সড়ক দুর্ঘটনায় মারা যান গিয়াস উদ্দিন।

নিহতের ভাই দাউদ মিয়া জানান, গিয়াস উদ্দিন মিয়া ২০০৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার সোয়াজিল্যান্ড অঙ্গরাজ্যের ইসোয়াতিনি শহরে পরিবার নিয়ে বসবাস করতেন ও শপিং সেন্টারের ব্যবসা করতেন। ঘটনার আগে দক্ষিণ আফ্রিকা থেকে দুই ছেলেকে নিয়ে জার্মানি ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেজন্য ওই শহরের ভিসা সেন্টার থেকে ভিসার আবেদন শেষ করে প্রাইভেটকারে বাসায় ফিরছিলেন তিনি। এসময় প্রাইভেটকারটির সঙ্গে একটি মালবাহী লরির সঙ্গে লাগলে ঘটনাস্থলেই প্রাণ হারান গিয়াস উদ্দিন মিয়া। এসময় গাড়িতে থাকা তার দুই ছেলে আহত হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ