• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

তিন বছরের জন্য বিপিএলে যুক্ত হচ্ছে আইএমজি

admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ বিসিবির নির্বাচন কমিশনের দেয়া শিডিউল অনুযায়ী সোমবার সন্ধ্যা ৭টায় কাউন্সিলর লিস্ট প্রকাশ করার কথা থাকলেও তা হয়নি। তাই শিডিউল রি-অ্যাডজাস্ট করা হতে পারে। এ ছাড়াও আগামী তিন বছরের জন্য বিপিএলে যুক্ত হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (আইএমজি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে পরিচালক ইফতেখার রহমান মিঠু এসব কথা জানিয়েছেন।

বিসিবি পরিচালক জানান, রাত ৯টায় সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ মনোনয়ন ফর্ম পৌঁছেছে। এটি নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর জমা দেয়া হয়েছে। তবে জমাদানের সময় বাড়ানো না হলেও নির্বাচন কমিশনের কাছে কাউন্সিলরশিপ জমার সময় উল্লেখ করে পাঠানো হয়েছে। এখন সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, বিতর্কিত ১৪ ক্লাবের ভোটাধিকার বিষয়টি তদন্তাধীন হওয়ায় বাতিল করা হয়নি। এ ছাড়াও বিসিবির কোষাগারে ১ হাজার ৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছে বর্তমান কমিটি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ