• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রী সাধারণ।

যাত্রী ও কয়েকজন বাস চালক জানায়, বুধবার (৪ জুন) রাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে যানজট নিরসনে নিয়োজিত সেনাবাহিনী-পুলিশ দীর্ঘক্ষণ কাজ করার পর জটলা ঠিক হয়।

তাদের ভাষ্য রাতভরই মহাসড়কে থেমে থেমে যানচলাচল করেছে। বৃহস্পতিবার (৫ জুন) ভোর রাত থেকে উত্তরবঙ্গগামী লেনের পাকুল্যা থেকে টাঙ্গাইলগামী সড়কে দেখা দেয় যানজটের। সেটি ঠিক হতে না হতেই ঢাকামুখী লেনে মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। আটকা পড়ে পশুবাহী শতাধিক গাড়ি।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বাংলাদেশের খবরকে বলেন, চন্দ্রা থেকে যানজটের সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যানচলাচল স্বাভাবিক হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ