• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে মামলা

admin
আপডেটঃ : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহসীন হলে রুমমেটকে ছুরিকাঘাতের পর ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দিখেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার পর গতরাতে তাকে পুলিশের কাছে সোপর্দ করার পর তার বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই মামলায় সকালে তাকে আদালতে হাজিরের জন্য পাঠানো হয়েছে।

শাহবাগ থানার ওসি মনসুর খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন মারামারি ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেছে। এরই মধ্যে তাকে হাজিরার জন্য আদালতে পাঠানো হয়েছে। সেখানে তার রিমান্ড চাওয়া হবে।”

গতকাল মঙ্গলবার রাত পৌনে একটার দিকে মুহসীন হলের ৪৬২ নাম্বার রুমে জালাল আহমদ তার রুমমেট মো. রবিউল হককে ছুরিকাঘাত করেন। এরপর নিজেকে রুমে আবদ্ধ করে রাখেন তিনি। পরে হলের অন্যান্য শিক্ষার্থীরা তার রুমের সামনে এসে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে।

এরপর দীর্ঘ সময় চেষ্টার পর রাত আড়াইটার দিকে তাকে রুম থেকে বের করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চলমান বাকবিতণ্ডার জেরে রবিউলের রুমমেট জালাল আহমেদ তাকে ছুড়ি দিয়ে আঘাত করেন। আহত রবিউল এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

হাসপাতালে চিকিৎসাধীন রবিউল হক বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে। ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে অযথা শব্দে ঘুমে সমস্যা হচ্ছে। এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ, বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে জখম। পরে কোনোক্রমে আমি নিজেকে আত্মরক্ষা করি।’

হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে (জালাল) হল থেকে বহিষ্কার করা হচ্ছে। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে।

আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, জালাল আহমদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল। আগের প্রশাসন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে আজকের ঘটনার পর সবগুলো বিষয় খতিয়ে দেখা হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ