• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস মাঝ রাতে! বাধ্যতামূলক অবসরে ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শক আফতাবনগরে ডিবির সঙ্গে গোলাগুলিতে পাভেল ডাকাত গুলিবিদ্ধ নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার সহ গ্রেফতার ৩৮ তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: হামিদুর রহমান আযাদ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

ড. ইউনূসের মামলা প্রত্যাহার হলে, বিএনপি নেতাকর্মীদের কেন নয়ঃ রিজভী

admin
আপডেটঃ : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মামলা প্রত্যাহার হলে, বিএনপি নেতাকর্মীদের মামলা কেন প্রত্যাহার হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলেও বিএনপি নেতাকর্মীদের মামলা কেন প্রত্যাহার হচ্ছে না?

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, জনগণের টাকা লুট করে সেই টাকায় আবার নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এ অবস্থায় সমাজের বিপথগামীদের কথায় বিভ্রান্ত না হয়ে অনৈতিকতা ও দুর্নীতিতে না জড়িয়ে, ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

রুহুল কবির রিজভী বলেন, আদালত শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছেন। ফ্যাসিবাদের বিচারকদের বিচার হতে হবে। হিটলারের সহযোগী বিচারকদের যদি বিচার হতে পারে শেখ হাসিনার সহযোগী বিচারকদের কেনো হবে না।

নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে জনগণকে পেন্ডুলামের মতো দোল খাওয়ানো হচ্ছে। সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত।

সম্প্রতি আলোচনায় আসা একজন উপদেষ্টার এপিএসের দুর্নীতি নিয়েও কথা বলেন তিনি।

রিজভী বলেন, ছাত্র উপদেষ্টার এপিএসের নামে কোটি টাকার দুর্নীতির অভিযোগ ভয়ংকর।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ