• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে পুড়ে ছাই এসএসসি পরীক্ষা কেন্দ্রের চারটি কক্ষ

admin
আপডেটঃ : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে একটি এসএসসি পরীক্ষা কেন্দ্র ভয়াবহ অগুনে পুড়ে ছাই হয়ে গেছে চারটি কক্ষ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের মূল ফটকের বাম পাশে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শ্রেণি কক্ষগুলোতে হঠাৎ দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই আগুনে চারটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন জানান, প্রতিষ্ঠানটি চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল। পরীক্ষার্থীদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। প্রতিষ্ঠানের যে কক্ষগুলোতে আগুন লেগেছে সেগুলোতে সিট প্লানিং ছিল না। আজ যেভাবে এসএসসি পরীক্ষা হয়েছে । আগামীতেও সেভাবেই পরীক্ষা হবে। তবে অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানের প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে জন্য ছুটে আসে। রক্ষা করা হয়েছে ১০ লাখ টাকার মালামাল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলেও জানান তিনি।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ