• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পড়ে গিয়ে আহত মিষ্টি জান্নাত পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি অভিনেতা সোহেল খান আর নেই সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ১ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ, ট্রেন চলাচল ব্যাহত

টিসিবির ট্রাকসেলে উপচে পড়া ভিড়

admin
আপডেটঃ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। স্বল্পদামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে রমজানের প্রথম দিনেই টিসিবির ট্রাকসেলে ভিড় জমিয়েছে ক্রেতারা। যদিও পণ্য কিনতে এসে হয়রানির অভিযোগ করেছেন কেউ কেউ। তবে চাহিদার তুলনায় পণ্য স্বল্পতা ও বিশৃঙ্খলাকে দুষছেন বিক্রেতারা।

রমজান এলেই নিত্যপণ্যের বাজারে দামের সঙ্গে আর্থিক সঙ্গতির হিসাব মেলাতে চাপে পড়তে হয় ক্রেতাকে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের বেড়ে যায় জীবনযাত্রার ব্যয়। তাদের কথা ভেবেই স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান টিসিবি। সাধারণ বাজারদরের চেয়ে পণ্যের দাম কিছুটা সুলভ হওয়ায় দীর্ঘ সারি দেখা যায় ট্রাক সেলগুলোতে। চাহিদার তুলনায় যোগান কম হলেও টিসিবির এ পণ্য নিম্ন আয়ের মানুষের অন্যতম ভরসা।

ক্রেতারা জানান, বাজারমূল্যের থেকে কম মূল্যে পণ্য পাওয়া যায় এখানে, ফলে সুবিধা পান তারা। তেল বাজারে ১৮০ টাকা লিটার আর এখানে ১১৫ টাকা লিটার পাওয়া যাচ্ছে।

এসব পণ্য নিতে এসে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় ভোক্তাদের। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা যথাযথ নিয়ম অনুসরণ না করায় লাইনে দাঁড়িয়েও পণ্য পাচ্ছে না অনেকে।

ক্রেতারা জানান, লাইনে অনেক বিশৃঙ্খলা রয়েছে, কেউ এখানে এসে নিয়ম মানে না। ফলে অনেক সময় পণ্য ছাড়াই বাড়ি ফিরতে হচ্ছে তাদের।

যদিও টিসিবির ট্রাক সেলারদের পাল্টা অভিযোগ ক্রেতাদের দিকে। আবার পণ্য স্বল্পতার কারণে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না বলে দাবি তাদের।

বিক্রেতারা জানান, তারা লাইনে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফলে মাল দেয়া অসম্ভব হচ্ছে তাদের। আবার এখানে রয়েছে চাহিদার তুলনায় পণ্যরও সংকট।

পুরো রমজান মাস জুড়েই চলবে টিসিবির নিয়মিত ট্রাকসেল কার্যক্রম। এ কার্যক্রমে চিনি, ডাল, তেল, ছোলা ও খেজুরসহ পাঁচটি প্যাকেজ পাচ্ছে ক্রেতারা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ