• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
ভারতের পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক গভীর ষড়যন্ত্র: রিজভী বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন, সে আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা ফের বাড়ল স্বর্ণের দাম ভূমিকম্পে পঞ্চগড়সহ কাঁপল চার দেশ ঢাকাসহ আট জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধের জেরে জামায়াত নেতাদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ লিভারপুলের গোলবন্যায় বিধ্বস্ত পচেত্তিনোর ম্যানইউ চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন

জীবনেও ক্যামবাক দরকার বার্সার মতো

admin
আপডেটঃ : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে অবিশ্বাস্য জয়ের পর বার্সালোনার অফিশিয়াল ফেসবুক পেইজে একজন কমেন্ট করেছেন, ‘জীবনেও ক্যামবাক দরকার বার্সার মতো।’

ওই ভক্তের ধারণা একেবারেই ভুল নয়। প্রায় নিশ্চিত পরাজয়ের সামনে থেকে লামিন ইয়ামাল ও ফেররান তরেসরার বার্সাকে জিতিয়েছেন। এ জয়ে লিগ শিরোপার লড়াই আরও জমে ওঠেছে।

রোববার (১৬ মার্চ) মধ্যরাতে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও লামিন ইয়ামাল ও ফেররান তরেসরার দুর্দান্ত ফিনিশিংয়ে শেষ হাসি হেসেছে কাতালানরা।

তরেসের দুই গোলে মেট্রোপলিটানে ৪-২তে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। রিয়াল মাদ্রিদকে সরিয়ে এক ম্যাচ কম খেলে আবারও টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি।

রিয়াদ এয়ার মেট্রোপলিটানে অ্যাটলেটিকো মাদ্রিদের গোলের শুরু করেন আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ। তার ৪৫ মিনিটের গোলে এগিয়ে যায় ডিয়েগো সিমিওনের দল। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে এসে ৭০ মিনিটে বিবর্ণ বার্সার জালে দ্বিতীয় গোল জড়ান আলেক্সান্ডার সরলথ। বার্সেলোনার খেলা শুরু সেখান থেকে, মিনিটখানেক পরে প্রথম গোল শোধ করেন রবার্ট লেভান্ডোভস্কি। ৭৮ মিনিটে ম্যাচে সমতা আনেন বদলি নামা তরেস।

২-২ সমতায় শেষ হতে চলা ম্যাচে চমক দেখান লামিন ইয়ামাল। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের দুই মিনিটে বাঁ-পায়ের দুর্দান্ত চমকে গোল করেন তারকা উইঙ্গার, ৩-২ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন তরেস, ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় বার্সা।

জয়ে রিয়াল মাদ্রিদকে সরিয়ে শীর্ষে উঠল কাতালুনিয়ান ক্লাবটি। ২৭ ম্যাচ শেষে পয়েন্ট ৬০, এক ম্যাচ বেশি খেলা রিয়ালের পয়েন্টও ৬০। গোল ব্যবধানে এগিয়ে হ্যান্সি ফ্লিকের বার্সা। অ্যাটলেটিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে তিনে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ