• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ যুদ্ধের মধ্যেই ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র স্বর্ণের দাম ভরিতে কমল ১৬৩৩ টাকা ইসরায়েলের নির্বাচনের প্রভাব পড়তে পারে ভারতের ওপরও জামায়াত জোটের ঢাকা-খুলনা কুষ্টিয়া লংমার্চ আজ খুলনা জেলা বেকারী শ্রমিক ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক দবির শেখ, সদস্য সচিব আজগর শেখ পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু সীমান্তবর্তী শহর কুকুতায় সেনা মোতায়েনের নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৫৭ মিনিটে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এর আগে সকাল ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এদিকে মহান বিজয়ের ৫৫ বছর পূর্তি উপলক্ষে উৎসবমুখর পরিবেশে সাজানো হয়েছে রাজধানী ঢাকা। সোমবার সন্ধ্যা থেকেই লাল-সবুজের আলোকসজ্জায় ঝলমল করে ওঠে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা, যা নগরবাসীর মধ্যে বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ