• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করতে হবে: প্রিন্স

admin
আপডেটঃ : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জেলা ডেস্কঃ জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করতে হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেছেন, জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের চাহিদা, জনস্বার্থ ও সুষম উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও কাজের মান নিশ্চিত করাও জরুরি।

রোববার (২২ নভেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে হবে। বিশেষ করে প্রত্যন্ত ও অনগ্রসর এলাকার উন্নয়নে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে চলমান প্রকল্প দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়ন এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, মানুষের জীবনমানের পরিবর্তন ঘটানো।”

জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানো, চলমান প্রকল্প নিয়মিত তদারকি, বেদখল সম্পদ উদ্ধার এবং জেলা পরিষদের আয় বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সাধারণ উপখাতের বরাদ্দের বিপরীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদনসহ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাশ, সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা মজিবর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা রওশন আরা খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হারাধন দে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ