• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশকারী তাহসিফের মৃত্যু রহস্য নিয়ে তদন্তের দাবি আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু শাহজালালে কাস্টমসের অভিযানে জব্দ ১২ কেজি স্বর্ণ নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম উপনির্বাচন: বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নরের নেত্রকোণায় ৫ ভারতীয় গরু আটক বিজিবির, এসকাফসহ নারী গ্রেপ্তার

ছুটির সকালে বাড়ল সোনার দাম

admin
আপডেটঃ : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সপ্তাহের ছুটির দিন শুক্রবার সকালেই দেশের বাজারে সোনার দাম বৃদ্ধির ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নতুন এই দর আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে গত ৫ অক্টোবর ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমানো হয়েছিল, তবে চার দিনের মাথায় আবারও দাম বাড়ল।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল পর্যন্ত এই মানের সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের সোনার ভরি ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকায় উন্নীত হয়েছে, যা গতকাল ছিল ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।

বাজারে ১৮ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা করা হয়েছে। গতকাল পর্যন্ত এই দুই মানের সোনার দর যথাক্রমে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা ছিল।

সোনার বাজারে অস্থিরতার মাঝেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গয়নার ক্ষেত্রে এই দামের সঙ্গে মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত রয়েছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ