• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ডেঙ্গুতে আক্রান্ত বেড়ে ১,০৯৭, মৃত্যু ৩ তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’ ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কক্সবাজারের পেকুয়ায় জেনিথ ইসলামী লাইফের আলোচনা সভা অনুষ্ঠিত মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম ইপিজেডের একটি তোয়ালে ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম সিইপিজেডের লিংক রোডের সাততলা ওই ফ্যাক্টরির ৫, ৬ ও ৭ম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ২ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১ কিলোমিটার। বর্তমানে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে এসে ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ