• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু দেশের বৈচিত্র্যময় প্রতিভা অন্বেষণে আসছে নতুন রিয়েলিটি শো ‘প্রতিভার সন্ধানে’ যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম গাউছিয়া সার্ভিস সেলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত রিজেন্ট চেয়ারম্যান সাহেদ ফের গ্রেফতার

চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

admin
আপডেটঃ : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চকরিয়ার উপজেলার হারবাংয়ের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মুহাম্মদ আরিফুল আমিন জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পশ্চিমে খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের টিম ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে ৬ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এছাড়া, দুজনকে বাসের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ভুক্তভোগী কয়েকজন যাত্রী জানিয়েছেন, হানিফ পরিবহনের বাসটি হারবাংয়ের গয়ালমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বেশিরভাগ যাত্রী জানালা দিয়ে লাফ দেয়। কেউ কেউ উল্টে যাওয়ার পর তাড়াহুড়ো করে বাসটি থেকে বের হতে পেরেছে।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। পরে পরিবারের লোকজন এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ